হাদীসের গল্প— শিশুদের হৃদয়ে ঈমান জাগানো এক অনন্য সাহিত্যভ্রমণ
শিশুরা গল্প ভালোবাসে। আর সেই ভালোবাসার মাঝেই যদি জাগে ঈমানের আলো, নৈতিকতার বীজ, আর আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা—তবে সে গল্প হয়ে ওঠে জীবনঘনিষ্ঠ এক শিক্ষার বাতিঘর।
প্রখ্যাত শিশুসাহিত্যিক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী সাহেবের লেখা এই অসাধারণ সিরিজটি ঠিক তেমনই এক দ্যুতিময় প্রয়াস। প্রাণবন্ত ভাষা, মর্মস্পর্শী উপমা, হাদীসের বাণী ও ঘটনার সাথে যুক্ত বাস্তব জীবনের শিক্ষা—সব মিলিয়ে এই সিরিজের প্রতিটি বই হয়ে উঠেছে ছোটদের মন ও মানস গঠনের জন্য এক নির্ভরযোগ্য সঙ্গী।
আসুন, আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিই এমন কিছু বই, যা শুধু আনন্দই নয়, তাদের ভবিষ্যতের জন্য এক মূল্যবান পাথেয় হয়ে থাকবে।
লেখক পরিচিতি: ইয়াহইয়া ইউসুফ নদভী। সময়ের ইসলামি ধারার অন্যতম সেরা লেখক। যিনি লিখছেন প্রায় তিন দশক ধরে। লিখেছেন ইসলামি সাহিত্যের নানা বিষয়ে। তবে তিনি প্রধানত একজন শিশু সাহিত্যিক ও সিরাত লেখক। তার লেখায় সিরাত ও শিশু সাহিত্যের সন্নিবেশ ইসলামি সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ করেছে। সাথে সাথে তিনি গড়ে তুলেছেন নিজস্ব বাক্যশৈলীও। ১৯৬৮ সালে কিশোরগঞ্জে জন্ম নেয়া এই মধ্য বয়সী লেখকের মুদ্রিত বইয়ের সংখ্যা ২০টি-র বেশি। তার লেখা প্রথম বই ‘আলোর দিগন্ত হজরত ওমর রা.’ এবং প্রকাশিত প্রথম বই ‘তোমার স্মরণে হে রাসুল’।
পেপার: ১৫০ গ্রাম আর্ট পেপার।
সাথে পাবেন একটি বক্স এবং অতিরিক্ত একটি ব্যাগ।
ঢাকা সিটিতে এক থেকে দুই দিনে এবং ঢাকার বাহিরে এক থেকে তিন দিনে ডেলিভারি।